Deleted
প্রকাশ : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গ্রেড নিয়ে প্রাথমিকের শিক্ষকদের বড় সুখবর দিলেন উপদেষ্টা

গ্রেড নিয়ে প্রাথমিকের শিক্ষকদের বড় সুখবর দিলেন উপদেষ্টা

শিক্ষকদের ১১তম গ্রেডের দাবি বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তবে বিষয়টি এখনো নন-অফিশিয়াল।

বিষয়টি নিয়ে এখনো কাজ চলমান বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, ‘শিক্ষকদের এই দাবি বাস্তবায়িত হবে।’

রোববার ভোলার মনপুরা উপজেলায় এসব কথা বলেন অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি প্রাথমিকের শিক্ষকদের আন্দোলন থেকে সরে এসে বার্ষিক পরীক্ষা নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বেতন গ্রেড বাড়ানোর জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। তাদের দাবি ১১তম গ্রেড, সেটির সঙ্গে আমরা সহমত পোষণ করি। নন-অফিশিয়াল কথাবার্তার মাধ্যমে জানতে পেরেছি, শিক্ষকদের ১১তম গ্রেডের দাবি বাস্তবায়িত হবে।’

গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে বেতন কমিশন গঠিত হয়েছে, সেখানেও আমরা এটা লিখেছি এবং অনবরত যোগাযোগ বহাল রাখছি। যেখানে শিক্ষকদের দাবিকে আমরা নিজেদের দাবি হিসেবে গ্রহণ করছি এবং তাদের পক্ষে কাজ করছি। এই দাবি বাস্তবায়িত হবে।’

শিক্ষকরা তাদের কর্মসূচি স্থগিত করবেন, আশা করেন উপদেষ্টা। বলেন, আমি জানতে পেরেছি ১১টি শিক্ষক সংগঠন পরীক্ষা সামনে রেখে আন্দোলন স্থগিত করেছে। এর বাইরে আরো দু-একটি সংগঠন এখনো এ রকম ঘোষণা দেয়নি। আমি আশা করব, তারাও অন্যদের দৃষ্টান্ত অনুসরণ করে একই পথে আসবে।

রোববার (৩০ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষকদের কর্মসূচি থেকে বিরত থাকার অনুরোধ জানায়।

মন্ত্রণালয় জানায়, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীতকরণের দাবি ‘যৌক্তিক’ বলে বিবেচিত হয়েছে এবং বিষয়টি নিয়ে অর্থ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও পে-কমিশনের সঙ্গে আলোচনা চলছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পে-কমিশনে সহকারী শিক্ষকদের বেতন স্কেল উন্নীতকরণ নিয়ে কার্যক্রম চলমান রয়েছে। কমিশনের প্রতিবেদন পাওয়ার পর অর্থ বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানানো হয়।

আযহার/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনকনে শীতের রাতে রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর বাবা আটক

1

এনসিপি-জামায়াত জোটে থাকছেন না মাহফুজ আলম

2

তিন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন: ডা. তাহের

3

প্লট জালিয়াতির মামলায় হাসিনাকন্যা পুতুলের ৫ বছরের কারাদণ্ড

4

উদ্বেগজনক হারে কমছে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে নারী

5

পাকা চুল কি সত্যিই ক্যানসারের ঝুঁকি কমায়?

6

কুমিল্লায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার

7

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

8

২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিল আরো ৬ প্রাণ

9

বেগম জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল ও আমির খসরু

10

শেষ মুহুর্তে ১৫ আসনে প্রার্থী বদলালো বিএনপি

11

সুপ্রিম কোর্ট প্রথমবারের মতো পূর্ণ প্রশাসনিক ও আর্থিক স্বায়ত

12

ধর্মঘট প্রত্যাহার করে এলপিজি গ্যাস বিক্রি শুরু ব্যবসায়ীদের

13

শিক্ষার্থীদের অবরোধে যান চলাচল ব্যাহত, ভোগান্তি চরমে

14

জামায়াতের সঙ্গে জোট চায় না এনসিপির ৩০ নেতা, নাহিদকে চিঠি

15

খাগড়াছড়িতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

16

হাদির ওপর ‘হামলাকারীর’ বাড়ি বাউফলে, ১৭ লাখ টাকা লুটের মামলায়

17

মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় বোর্ডের

18

আসন নিয়ে বিরোধ মেটাতে সন্ধ্যায় মিত্রদের সঙ্গে বসছে বিএনপি

19

বিএনপি-জামায়াত-ইসলামী আন্দোলনসহ ১৩ দলের সঙ্গে ইসির সংলাপ আজ

20
সর্বশেষ সব খবর