Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ডেঙ্গু প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও। সাম্প্রতিক সময়ে ঢাকাসহ সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ উদ্যোগ নিয়েছে সদর উপজেলা প্রশাসন। 

ডেঙ্গু প্রতিরোধে শনিবার ( ১৪ মার্চ) সকালে উপজেলা চত্বর ও আশপাশের এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নার কার্যক্রম শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম। 

যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা, বিভিন্ন স্থানে জমে থাকা পানি এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে এডিস মশার প্রজনন ক্ষেত্র বিস্তৃত হওয়ায় ডেঙ্গু বিস্তারের ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতিতে এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা অপসারণের ওপর গুরুত্ব দিচ্ছে উপজেলা প্রশাসন।

এবং সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের আঙিনা, বাজার, জনসমাগমস্থলসহ সাধারণ মানুষের বসতবাড়ি ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। 

প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে ১৪ মার্চ ২০২৬ থেকে শুরু করে প্রতি শনিবার জনসাধারণসহ সরকারি-বেসরকারি সকল অংশীজনকে উদ্বুদ্ধ করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজ নিজ কর্মক্ষেত্র, বাসস্থান এবং আশপাশের এলাকা পরিষ্কার করার কর্মসূচি গ্রহণের নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। 

পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং মশা নিধনে কীটনাশক ছিটানোর কাজে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করার কথাও বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুহুল কবির রিজভীকে পা ছুঁয়ে সালাম: অভিযুক্ত পুলিশ সার্জেন্ট

1

সকাল থেকে চালু হয়েছে ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র

2

ফেনীর ধলিয়ায় দুর্ধর্ষ ডাকাতি: অর্ধ কোটি টাকার মালামাল লুট,

3

শিকলবন্দী শান্তর চিকিৎসায় এগিয়ে এলেন ইউএনও, তুলে দিলেন ১৫

4

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন হাসনাত কাইয়ুম ও শফিকুল, বহাল বিএ

5

মাতৃমৃত্যু হ্রাসে পীরগাছায় 'জননী' প্রকল্পের এডভোকেসি সভা

6

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: খালাসহ খুলনায় ২ জন গ্রেফতার

7

মুশফিকের বিশেষ মাইলফলকে মাহমুদউল্লাহর শুভেচ্ছা

8

'আমি মেয়ে হতে পারি, কিন্তু বোকা মেয়ে নই’

9

আপনিও কি ভুমিকম্পের ট্রম্যায় ভুগছেন !

10

বিশ্বজুড়ে ঘন ঘন ভূমিকম্প কি কিয়ামতের আলামত ?

11

সন্ধ্যায় জাতির উদ্দেশে বক্তব্য দেবেন তারেক রহমান-শফিকুর রহমা

12

মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে নিবিড় পর্যবেক্ষণে বেগম জিয়া

13

তারেক রহমানের দেশে ফেরাকে সামনে রেখে বিমানবন্দর পরিদর্শনে বি

14

বিএনপি নেতা ডাবলু হত্যায় সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা মির্জা

15

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্

16

নিয়ামতপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহম

17

কক্সবাজারে খেলার সময় ৪ শিশুকে অপহরণ

18

শেখ মুজিবুর রহমানের অবদান অস্বীকার করা যাবে না: নুর

19

বিক্রয়কর্মী হত্যার দায় স্বীকার করল রবিন ডাকাত

20
সর্বশেষ সব খবর