Deleted
প্রকাশ : রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মেসির জোড়া অ্যাসিস্টে শিরোপা জিতলো ইন্টার মায়ামি

মেসির জোড়া অ্যাসিস্টে শিরোপা জিতলো  ইন্টার মায়ামি

গত সপ্তাহেই কনফারেন্স শিরোপা জেতার পর এবার ইন্টার মায়ামির শোকেসে এলো মেজর লিগ সকারের (এমএলএস) সবচেয়ে বড় ট্রফিটি। ফাইনালে নিজে গোল না পেলেও সতীর্থদের দিয়ে গোল করিয়ে লিওনেল মেসির দল ভ্যানকুভার হোয়াইটক্যাপসকে ৩-১ ব্যবধানে হারিয়েছে।

ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই ভাগ্যের সহায়তা পায় মায়ামি। ৮ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডার ওকাম্পোর আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় টাটা মার্টিনোর শিষ্যরা। প্রথমার্ধে এই লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ভ্যানকুভার। ৬০ মিনিটে আলী আহমেদের গোলে সমতায় ফেরে তারা। তবে মায়ামির জাদুকর তখনো যে আসল চমক বাকি রেখেছিলেন! ৭১ মিনিটে মেসির দুর্দান্ত পাসে জালের দেখা পান রদ্রিগো ডি পল, মায়ামি ফিরে পায় লিড। ম্যাচের একদম শেষ মুহূর্তে (৯৬ মিনিট) আর্জেন্টাইন অধিনায়কের আরেকটি নিখুঁত অ্যাসিস্টে দলের জয় ও শিরোপা নিশ্চিত করেন তাদেও আলেন্দে।

এই জয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল ইন্টার মায়ামি। আর ব্যক্তিগত অর্জনে নিজেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেলেন মেসি। এটি তার পেশাদার ক্যারিয়ারের রেকর্ড ৪৮তম শিরোপা।

এমএলএস কাপ জয়ী এই ম্যাচটি অন্য আরেক কারণে বিশেষ ছিল, কারণ এটি ছিল বার্সেলোনার দুই কিংবদন্তি জর্ডি আলবা ও সার্জিও বুসকেটসের ক্যারিয়ারের শেষ ম্যাচ। বুসকেটস, যিনি বার্সেলোনার হয়ে ৭২২ ম্যাচ খেলে ৩২টি ট্রফি জিতেছেন। স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরো শিরোপাও তুলেছেন তিনি। আলবাও ফুটবল ইতিহাসের অন্যতম সেরা লেফট-ব্যাক হিসেবে বিদায় নিলেন। তাদের দুজনেরই ক্যারিয়ারের সুন্দর সমাপ্তি ঘটল এমএলএসে শিরোপা জিতে।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দেশের সব মসজিদে দোয়ার আহ্বান সর

1

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

2

গণভোটে থাকবে যে ৪ প্রশ্ন

3

২০ ফেব্রুয়ারি শুরু বইমেলা, চলবে ১৫ মার্চ পর্যন্ত

4

যেখানে আঘাত হানবে ঘূর্ণিঝড় শেন-ইয়ার

5

খালেদা জিয়ার শেষ যাত্রায় লাখো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসা

6

নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার লাগানোয় ৫ শিক্ষার্থী আটক

7

মুগদায় ভূমিকম্পে ছাদের রেলিং ধসে নিরাপত্তাকর্মীর মৃত্যু

8

কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, পৌর নেতা গ্

9

‘দলীয় সংকীর্ণতা ভুলে এক কাতারে দাঁড়ালেই জনগণের অধিকার ফিরিয়ে

10

শান্তি চায় না মস্কো: জেলেনস্কি

11

কড়াইল বস্তিতে আগুনের ধ্বংসলীলা: সব পুড়ে ছাই হলেও অক্ষত মসজ

12

আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির

13

পিলখানায় নিহত সেনাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

14

হাসিনার কারণেই বেগম জিয়ার অসুস্থতা: রিজভী

15

টেস্টের নামে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায়

16

ফ্রান্সে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

17

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনার মৃত্যুদণ্ড

18

পাটকেলঘাটায় কোটি টাকার সরকারি জমি দখলের অভিযোগ বাপ্পি সাধুর

19

প্লাস্টিক বোতলের বিনিময়ে মিলছে গাছ: পঞ্চগড়ে বিডি ক্লিনের ব্য

20
সর্বশেষ সব খবর