Deleted
প্রকাশ : রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধর্মের নামে দেশকে বিভাজন করতে চায় না বিএনপি: মির্জা ফখরুল

ধর্মের নামে দেশকে বিভাজন করতে চায় না বিএনপি: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি মহল ধর্মের নামে দেশকে বিভাজন করতে চায়। তারা বিএনপিকে নেতিবাচকভাবে উপস্থাপন করতে চায়।

তিনি বলেন, "আমরা ধর্মের ভিত্তিতে বিভাজন চাই না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মতো দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়তে চাই।"

রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, “বাংলাদেশের অভিভাবক বেগম খালেদা জিয়া হাসপাতালে। তিনি কখনও অন্যায়ের কাছে মাথা নত করেননি। তারেক রহমান সার্বক্ষণিক তার খোঁজ রাখছেন। দেশি-বিদেশি চিকিৎসকরা তার চিকিৎসা করছেন। দলমত নির্বিশেষে সবাই তার জন্য দোয়া করবেন। আশা করি দেশবাসীর দোয়ায় মহান আল্লাহ নিশ্চয়ই তাকে সুস্থ করে তুলবেন।”

তিনি বলেন, “মানুষ পরিবর্তন চায়। নতুন বাংলাদেশ দেখতে চায়। পুরোনো ধাঁচের রাষ্ট্র কাঠামো উপযোগী থাকতে চায় না। বিগত ফ্যাসিস্ট সরকার ১৫ বছরে বাংলাদেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে। তা নতুন করে গড়ে তোলার লক্ষ্যে জাতির সামনে কিছু পরিকল্পনা নিয়ে এসেছেন।তবে তা বাস্তবায়নের গুরু দায়িত্ব ছাত্রদলের ওপর। মূলত আগামী দিনে রাজনীতিতে নিজেদের তুলে ধরতে চান, তাদেরকেই আমন্ত্রণ জানানো হয়েছে।”

তিনি জানান, তরুণদের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে তারেক রহমান নানা পরিকল্পনা নিয়েছেন। যেখানে বলা হয়েছে ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এতে প্রমাণ হয় বিএনপি একটি অ্যাডভান্সড রাজনৈতিক দল। অতীতে যা কিছু ভালো তা বিএনপির হাত ধরে হয়েছে।

মির্জা ফখরুল বলেন, “বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জিয়াউর রহমান রাজনীতির সংস্কার সংস্কার শুরু করেছিলে। বিএনপিকে আধুনিক করেছিলেন। মানুষের বাকস্বাধীনতা, ধর্মীয় ও সামাজিক অধিকার এবং গণমাধ্যমের অধিকার নিশ্চিত করেছেন। আর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মেয়েদের বিনা বেতনে পড়ার সুযোগ দিয়েছেন। যে কারণে নারীরা এগিয়ে যাচ্ছে। সব ভালো অর্জন হয়েছে বিএনপির মাধ্যমে।”

তিনি বলেন, “১৫ বছর পর গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে। তাই আমাদের এই সুযোগ কাজে লাগাতে হবে। নিজেদের তথ্য প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে। বিগত সরকারের তরুণ ও যুবকদের রুখে দাঁড়ানোর কথা বলেছিলাম। যুবকদের মাধ্যমেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।”

৭ দিন ব্যাপী কর্মসূচির প্রথম দিনে ঢাকার বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতারা অংশগ্রহণ করছেন।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউর সাবেক কমিশনারসহ ৫ জনকে ভিসা না দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্

1

পেছালো বেগম জিয়ার লন্ডন যাত্রা

2

সাংবাদিক ও সোর্সের আড়ালে ‘আওয়ামী ক্যাডার’ ফরহাদ: সাতক্ষীরায়

3

ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি, ‘বাউলিয়ানার নামে ভণ্ডামী ছাড়ু

4

নিউইয়র্কে প্রবেশ করলেই নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে: মামদ

5

আবারও ঢাকা-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

6

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আজ

7

আরো সাড়ে ৪ মাস বাড়লো সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

8

ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা বেড়েছে দেশে

9

পাটকেলঘাটায় কোটি টাকার সরকারি জমি দখলের অভিযোগ বাপ্পি সাধুর

10

স্বয়ংক্রিয় নিবন্ধন পাচ্ছে সব বৈধ-অবৈধ ফোন

11

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

12

ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, ৫ ভুয়া ডিবি আটক

13

ঘরের মাঠে দাপুটে বাংলাদেশ ,বড় ব্যাবধানে সিরিজ জয়

14

ফরিদপুরে ট্রেন–পিকআপ সংঘর্ষে নিহত ৩, আহত ১০

15

সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহারের নির্দেশ

16

কোনো চাপের কাছে নতি স্বীকার না করার নির্দেশ সিইসির

17

ঢাকার প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে ডিএমপির চেকপোস্ট জোরদা

18

খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করলেন শেখ হাসিনা

19

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যার অভিযোগ হোটেল কর্মচারীর বিরুদ্ধ

20
সর্বশেষ সব খবর