Ziaur Rahman Bokul
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতের অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৭ মাওবাদী নিহত

ভারতের অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৭ মাওবাদী নিহত

ভারতের অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাতজন মাওবাদী নিহত হয়েছেন। বুধবার পুলিশের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। রাজ্যের আল্লুরি সীতারামারাজু জেলায় এই ঘটনা ঘটে এবং গত ২৪ ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় বড় ধরনের ‘এনকাউন্টার’ বলে জানা গেছে।

অন্ধ্রপ্রদেশ পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (ইন্টেলিজেন্স) মহেশ চন্দ্র লাড্ডা গণমাধ্যমকে জানান, এই সংঘর্ষে নিহত সাতজনের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। নিহতদের মধ্যে মেট্টুরি জোগা রাও, যিনি ‘টেক শঙ্কর’ নামে পরিচিত ছিলেন, তিনিও রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত টেক শঙ্কর সিপিআই (মাওবাদী)-এর অন্ধ্র-ওড়িশা সীমান্ত অঞ্চলের দায়িত্বে ছিলেন। তিনি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে কারিগরি ও প্রযুক্তিগত কর্মকাণ্ড পরিচালনা করতেন।

এর আগে মঙ্গলবার ভোর ৬টা থেকে ৭টার মধ্যে একই জেলার মারেদুমিলির কাছে নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে আরেকটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় শীর্ষ মাওবাদী নেতা মাদভি হিদমার মৃত্যু হয়েছিল বলে পুলিশ নিশ্চিত করেছে।

এদিকে, মাওবাদী দমনের পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা। তিনি মাওবাদীদের অস্ত্র ছেড়ে পুনর্বাসনের পথ বেছে নেওয়ার অনুরোধ জানান।

বিজয় শর্মা বলেন, “বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে তল্লাশি অভিযান চলছে এবং এর ফলাফলও পাওয়া যাচ্ছে। যারা মূলস্রোতে ফিরে আসতে চান, তাদের কাছে আমরা আবেদন করেছি। সরকার তাদের মর্যাদাপূর্ণ পুনর্বাসনের জন্য প্রস্তুত রয়েছে।”

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ দাবিতে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ৮ দলের

1

ভোটারদের বাড়ি গিয়ে বিকাশ নম্বর নিচ্ছেন জামায়াত কর্মীরা, অভ

2

উৎসবমুখর পরিবেশে নেতাকে বরণে ঢাকামুখী জনস্রোত

3

জামায়াত-চরমোনাই নেতৃত্বাধীন জোট কোনো ইসলামি জোট নয়, ১০১ আলেম

4

‘নারী নিরাপদ না হলে বাংলাদেশ অদম্য নয়’—জন্মদিনে তারেক রহমানে

5

সিরাজগঞ্জে বিদ্যুৎ ও জ্বালানি খাতে চুক্তি বাতিল ও অপরাধীদের

6

ফেসবুকে আ.লীগের পক্ষে পোস্ট দেওয়ায় ইবি ছাত্রকে থানায় সোপর্দ

7

কুয়াশার কারণে শাহজালালে নামতে পারেনি ৮ ফ্লাইট

8

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩

9

মুন্সীগঞ্জে ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ

10

খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা, নিরাপত্তা দেবে

11

ভূমিকম্পের সময় যে দোয়া পড়তে বলেছেন নবীজি

12

দেশজুড়ে শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২'

13

সিরিয়ায় ‌‘হস্তক্ষেপ’ না করতে ইসরাইলকে ট্রাম্পের সতর্কতা

14

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

15

নোয়াখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলি

16

শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর স্নিগ্ধকে বগুড়ার শিবগঞ্জে আবেগ

17

চকবাজারে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

18

ফ্যাসিস্টদের পক্ষে রাজনৈতিক নেতাদের সুপারিশে কষ্ট পাই : কিশো

19

ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে অগ্নিসংযোগের নিন্দা ফখরুলে

20
সর্বশেষ সব খবর