Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

৬৫ হাজার প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে উন্নীতকরণে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত সম্মতি

৬৫ হাজার প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে উন্নীতকরণে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত সম্মতি

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতনস্কেল দশম গ্রেডে উন্নীত করার বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

সোমবার (১০ নভেম্বর) অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চিঠিতে সই করেছেন অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুল আলম।

সম্মতিপত্রে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতির ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষককে বর্তমানে প্রচলিত ১১তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবে অর্থ বিভাগের সম্মতি প্রদান করা হলো।

নতুন বেতন কাঠামো কার্যকর হলে প্রধান শিক্ষকদের বেতন দাঁড়াবে ১৬ হাজার টাকা থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা (গ্রেড-১০), যা পূর্বে ছিল ১২ হাজার ৫০০ টাকা থেকে ৩০ হাজার ২৩০ টাকা (গ্রেড-১১)। এই পদগুলো 'সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫' অনুযায়ী পূরণযোগ্য থাকবে।

অর্থ বিভাগের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, পদোন্নীত বেতন গ্রেড কার্যকর করার ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের স্মারক এবং ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের গত ২৮ জুলাইয়ের শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

পাশাপাশি প্রশাসনিক মন্ত্রণালয়কে পদ মঞ্জুরি আদেশ (জি.ও) জারি করে তা ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগে পৃষ্ঠাঙ্কন করাতে হবে। এছাড়াও, সব আনুষ্ঠানিকতা ও প্রচলিত বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করারও নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামের পক্ষে ভোট দিতে প্রস্তুত জাতি: চরমোনাই পীর

1

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শওকত আটক

2

ফ্যাসিস্টদের পক্ষে রাজনৈতিক নেতাদের সুপারিশে কষ্ট পাই : কিশো

3

মুন্সীগঞ্জে ৪৩ লক্ষ টাকার জাটকা জব্দ

4

৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

5

না ফেরার দেশে কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদ

6

ঢাবিতে মোদির কুশপুত্তলিকা দাহ

7

রাজশাহীতে এনসিপির পাঁচ নেতার পদত্যাগ, কমিটি বিলুপ্তের দাবি

8

হাসনাতের হুঁশিয়ারিতে ভারতের পারমানবিক বো'মার হুমকি

9

ভারতে মুসলিম-খ্রিষ্টানদের ওপর সহিংসতা, ঢাকার উদ্বেগ প্রকাশ

10

নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

11

দুর্নীতির অভিযোগ তুলে দুধ দিয়ে গোসল করে বিএনপি থেকে পদত্যাগ

12

সর্বোচ্চ নীতিনির্ধারণী বৈঠক, নির্বাচন নিয়ে যে সিদ্ধান্ত নিল

13

দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

14

বাংলাদেশি ক্রুসহ অবৈধ জ্বালানি ট্যাংকার আটক করেছে ইরান

15

বিপিএল নিলামে কত টাকা বাকি কোন দলের ?

16

চট্টগ্রাম বিআরটিএ জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

17

খুলছে সম্ভাবনার নতুন দুয়ার: জাপান নেবে এক লাখ বাংলাদেশি কর্ম

18

মুক্তিযুদ্ধবিরোধীদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে গণতন্ত্রকামী ম

19

চিলির নির্বাচনে কট্টর ডানপন্থি নেতার জয়লাভ

20
সর্বশেষ সব খবর