Deleted
প্রকাশ : শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যমুনা সেতুর রেলিংয়ে ট্রাক , চলাচলে ভোগান্তি

যমুনা সেতুর রেলিংয়ে ট্রাক , চলাচলে ভোগান্তি

যমুনা সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী ট্রাক সেতুর রেলিংয়ের ওপর উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সেতুর উত্তরবঙ্গগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও দুর্ঘটনার কারণে সেতুর এক লেনে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি পণ্যবাহী ট্রাক সেতুর মাঝামাঝি স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি সজোরে সেতুর রেলিংয়ের ওপর উঠে গিয়ে আটকে পড়ে। এর ফলে উত্তরবঙ্গগামী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে উঠে পড়ে। এতে ট্রাকটি বিকল হয়ে যায়। পরে দ্রুত ট্রাকটি রেকার দিয়ে সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।”

সেতু কর্তৃপক্ষ জানায়, খবর পাওয়ার পরপরই দ্রুত রেকার পাঠিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নেওয়া হয়। সকাল সাড়ে ১০টার পর থেকে পুনরায় স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল শুরু হয়েছে। তবে ঘন কুয়াশার কারণে চালকদের সতর্কতার সাথে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে ‘নরমালাইজ’ করতেই প্রথম আলোর এই জরিপ

1

তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

2

মাদুরোকে রাখা হবে নিউইয়র্কের ডিটেনশন সেন্টারে

3

কেরানীগঞ্জে জমেলা টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

4

এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোন আসনে লড়বেন

5

নেতানিয়াহুসহ ৩৭ ইসরাইলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান

6

ভারতের অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৭

7

শাহরুখের অনুপ্রেরণাই আমার জীবনে বড় পরিবর্তন আসে: জন সিনা

8

শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে হামলা করল রাশিয়া, নিহত ৮

9

২৪ ঘণ্টা না পেরোতেই আবারো ঢাকায় ভূমিকম্প

10

জবির ছাত্রী হলে ছাত্রদলের পাঠানো উপহারে যা আছে

11

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩

12

‘খালেদা জিয়ার জন্য প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স’

13

বেগম জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কা

14

সন্ধ্যায় জাতির উদ্দেশে বক্তব্য দেবেন তারেক রহমান-শফিকুর রহমা

15

ওসমান হাদির মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়নের গভীর শোক প্রকাশ

16

জিপিএ-৫ ও পাসে মেয়েরা এগিয়ে

17

‘কিছু করার নেই’, আমজনতার তারেককে নিয়ে ইসি সচিব

18

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার জিতলো 'সাইয়ারা'

19

মুক্তির আগের দিনও অনিশ্চয়তায় থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন

20
সর্বশেষ সব খবর