Deleted
প্রকাশ : রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্ল্যাকে মুগ্ধতা ছড়ালেন অভিনেত্রী সুনেরাহ

ব্ল্যাকে মুগ্ধতা ছড়ালেন অভিনেত্রী সুনেরাহ

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল তার সাম্প্রতিক ফটোশুটে ব্ল্যাক ড্রামায় মুগ্ধতা ছড়িয়েছেন। ফ্যাশন সেন্সে বরাবরই সাহসী ও পরীক্ষামূলক তিনি। যেকোনো পোশাকে ভিন্ন আভা ছড়ানোর ক্ষমতা তার জন্মগত স্বভাব। সম্প্রতি প্রকাশিত এক ফটোশুটে আবারও দেখা মিলল তার সেই আধুনিক, বোল্ড ও আকর্ষণীয় উপস্থিতির—যার পুরোটা জুড়ে ছিল ব্ল্যাকের নাটকীয় দ্যুতি।

এবারের পার্টি লুকটি ওয়েস্টার্ন টোনে সাজানো হলেও অভিনেত্রীর উপস্থিতি তাতে যোগ করেছে অতিরিক্ত এক তীব্রতা। ক্যামেরার সামনে দাঁড়ানো মাত্রই বোঝা যায়, তার আত্মবিশ্বাসই সবচেয়ে বড় স্টাইল স্টেটমেন্ট। মেকআপে ছিল সফট গ্ল্যামের পরিমিত ছোঁয়া—চোখে শিমারি আইশ্যাডো, আইলাইনার ও মাশকারার সমন্বয়, ঠোঁটে লালঘেঁষা ন্যুড লিপগ্লস আর হাতে লাল নেইল–পলিশ। সব মিলিয়ে ক্যামেরায় যেন উঠে এসেছেন এক নতুন, আরও আত্মপ্রত্যয়ী সুনেরাহ বিনতে কামাল।

অভিনেত্রীর ভেতরের পোশাকেও ছিল ঝলমলে ছোঁয়া। সিলভার টোনের ক্রপ টপ, যার ওপরের স্তরে দেওয়া শিমারি নেট ওভারলে পুরো সাজেই এনে দিয়েছে বিশেষ আবেদন। ব্ল্যাক হাইওয়েস্ট টেইলরড শর্টস পুরো আউটফিটে তৈরি করেছে স্মার্ট ও নিখুঁত ভারসাম্য।

সুনেরাহর পুরো সাজে সবচেয়ে বেশি চোখে পড়ে তার ব্ল্যাক শিমারি ব্লেজারটি। হাতার প্রান্তে যুক্ত নরম পালকের টেক্সচার লুকটিতে এনেছে এক ধরনের থিয়েট্রিক্যাল আভিজাত্য। বর্তমান পার্টি মৌসুমে এ ধরনের ফেদার কাফ ব্লেজার যে দারুণ ট্রেন্ডি, সুনেরাহ তা আরও একবার প্রমাণ করে দিলেন।

সুনেরাহর হেয়ারস্টাইল ছিল নরম, ভলিউমাস ওয়েভে সাজানো, যা তার মুখের গড়নকে আরও স্পষ্টভাবে তুলে ধরেছে। লম্বা ক্রিস্টাল স্টেটমেন্ট দুল তার পুরো গ্ল্যাম লুকে যোগ করেছেন।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সখীপুরে জোঁকের উপদ্রব: মাঠে নামতে ভয় পাচ্ছেন কৃষক, ব্যাহত হচ

1

নির্বাচনের জন্য বিএনপি শতভাগ প্রস্তুত: রুমিন ফারহানা

2

১৬ মাস পর 'ঝড় তুলতে' পাবনায় গেলেন রাষ্ট্রপতি !

3

আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

4

নির্বাচন নয়, ভেনেজুয়েলার দায়িত্ব আমার: ট্রাম্প

5

কিশোরগঞ্জে বিএনপির সম্মুখসারির নেতা ও সাবেক সফল চেয়ারম্যান ই

6

আশরাফুল হত্যার নেপথ্যে যে কারণ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

7

নজরুল সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হচ্ছেন শহীদ ওসমান হাদি;

8

আলবদর-রাজাকাররা আবার ভোট চাইছে: মির্জা আব্বাস

9

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা: বাংলাদেশ হাইকমিশনে পাকিস্তানের প

10

ইসিতে লেভেল প্লেয়িং ফিল্ড লঙ্ঘিত হওয়ার অভিযোগ জানাল জামায়াত

11

এভারকেয়ারে ডা. জুবাইদা রহমান

12

গাইবান্ধার ৫ আসনে প্রার্থী ঘোষণা করলো জাতীয় পার্টি

13

ভারতে বাংলাদেশ-বিদ্বেষী পরিবেশ এখন সন্দেহাতীতভাবে প্রমাণিত:

14

মানিকগঞ্জে রাতের আধাঁরে শারফিন মোল্লাকে কুপিয়ে হত্যা

15

ডিসিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জামায়াতের: ‘তুচ্ছ অজুহাতে’ ৭

16

নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমি

17

২০ শতাংশ ভাতার দাবিতে উত্তাল সচিবালয়, অর্থ উপদেষ্টা ড. সালেহ

18

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে প্রাণহানি ২০০ ছাড়াল

19

৯৪ কেজি ওজনের কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারী গ্রেপ্তা

20
সর্বশেষ সব খবর