Deleted
প্রকাশ : শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১১:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফেসবুকে আ.লীগের পক্ষে পোস্ট দেওয়ায় ইবি ছাত্রকে থানায় সোপর্দ

ফেসবুকে আ.লীগের পক্ষে পোস্ট দেওয়ায় ইবি ছাত্রকে থানায় সোপর্দ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। 

শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন থেকে তাকে আটক করে ইবি থানায় সোপর্দ করে শিক্ষার্থীরা। আটক হওয়া সাগর আহমেদ সমাজকল্যাণ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা যায়, সকাল ৯টায় থেকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের নিচতলায় ৩য় বর্ষের ১ম সেমিস্টারের পরীক্ষা দিচ্ছিলেন সাগর।

পরে দুপুর ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী তাকে আটক করতে ভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা তাকে পরীক্ষার হল থেকে আটক করে মারধর করতে গেলে প্রক্টরিয়াল বডির সদস্যরা ওই শিক্ষার্থীকে উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে যান। পরে প্রক্টরিয়াল বডি তাকে থানায় সোপর্দ করে।

শিক্ষার্থীদের অভিযোগ, সাগর নিয়মিত ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগ ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন পোস্ট দিয়ে আসছেন।

সর্বশেষ গত ১৩ নভেম্বর আওয়ামী লীগ ঘোষিত লকডাউন সফল করতে আহ্বান জানিয়েও পোস্ট দেন এবং ‘নো নৌকা নো ভোট’ হ্যাশট্যাগে প্রচারণা চালান। এ ছাড়া সাগর কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের পদধারী নেতা বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।
 
এদিকে আটক হওয়া সাগর আহমেদ ফেসবুকে পোস্ট দেওয়ার বিষয় স্বীকার করলেও ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, এটা সত্য যে আমি ফেসবুকে পোস্ট দিয়েছি এবং আমার পরিবারও আওয়ামী লীগ করে।

তবে আমি ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে কোথাও রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। আর আমার পরিবার আওয়ামী লীগ করলেও আমরা নির্যাতনের শিকার হয়েছি, বর্তমানেও হচ্ছি। আমি পূর্বেও ক্লাস করেছি। আজ পরীক্ষা দিতে এলে তারা আমাকে আটক করে।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সাগর বর্তমানে আমাদের হেফাজতে আছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব দলকে নির্বাচনে আসার আহ্বান মির্জা ফখরুলের

1

ভোট ও ধর্ম পালনের অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা: মির

2

বোটানিক্যাল গার্ডেনে চালু হলো ‘খালি পায়ে হাঁটার পথ’

3

‘মাজহারুলের পরাজয় ঠেকাতে’ মনোনয়ন বাতিল? ভোটারকে ভয় ও ‘তুচ্ছ

4

প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চেয়েছেন সিইসি

5

এই তুমি সামনে যাও, তুমি বেশি লাফাচ্ছ : কামরুল

6

প্রাক্তন স্ত্রী রিনা দত্তকে চমকে দিলেন আমির

7

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

8

মানিকগঞ্জের হারানো আসন পুনরুদ্ধারে ঐক্যের ডাক দিলেন রিতা

9

৬ ঘণ্টা আটকা থাকার পর সচিবালয় ত্যাগ করলেন অর্থ উপদেষ্টা

10

সিরাজগঞ্জে বিদ্যুৎ ও জ্বালানি খাতে চুক্তি বাতিল ও অপরাধীদের

11

বিগ ব্যাশে ৩ উইকেট নিয়ে স্পিনারদের তালিকায় শীর্ষে বাংলাদেশ

12

কলম্বিয়ায় হামলা করতে পারে আমেরিকা: আশঙ্কা প্রেসিডেন্ট পেত্রো

13

খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্

14

অভিনয় কেন ছাড়লেন, জানালেন প্রসূন আজাদ

15

শেষ টি-টোয়েন্টির দলে শামীম হোসেন পাটোয়ারী

16

বিজেপি-বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

17

গাছ লাগিয়ে নতুন বছরের পথচলা শুরু করল বিডি ক্লিন কিশোরগঞ্জ

18

জামায়াত-চরমোনাই নেতৃত্বাধীন জোট কোনো ইসলামি জোট নয়, ১০১ আলেম

19

যুদ্ধবিরতি ৪০০ বার লঙ্ঘন, গাজায় থামছেই না বর্বরতা

20
সর্বশেষ সব খবর